রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 7 June 2026

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই


সময় ডেস্ক :
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম লোকমান।  


রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন শাপলা চত্বর এলাকায় হেঁটে যাওয়ার সময় ৩ থেকে ৪টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।


এসময় দুর্বৃত্তরা গুলি চালালে লোকমানের হাতে ও পায়ে গুলি লাগে। পরে তার কাছে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।


ঘটনার পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।


ঘটনার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages