প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 12 June 2026

প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেটের প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সৈয়দ দারা মিয়ার পুত্র সিলেটের চাকরির খবরের সম্পাদক-প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


সে সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, সিলেট শাহপরান ইউনিটের সভাপতি মো. ময়নুল হক ও সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, রাজবাড়ী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শাওন খাঁন, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল মজুমদার, 


সাংবাদিক জাবেদ এমরান, ইমদাদুর রহমান চৌধুরী জিয়া, মামুন চৌধুরী, শিবলুর রহমান রাহুল, হৃদয় আহমদ, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য খোকন আহমদ গাজী, কামাল হোসেন, রায়হান আহমদ, আরিফ আহমদ, সৈয়দ সাহেদ আহমদ ও শেখ আবির আহমদ প্রমুখ।


মিলাদ মাহফিল পরিচালনা করেন মো. দিলোওয়ার হোসেন ও 

মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, হাফিজ মো. জমির উদ্দিন। মো. জমির উদ্দিন।

No comments:

Post a Comment

Pages