নিজস্ব সংবাদদাতা : সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলন ৯ জুন মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় সম্মেলনে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর। আয় ব্যয় হিসাব পেশ করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহমুদ আক্তার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক জিএম অফিসের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফোরামের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক গবেষক, অবসরপ্রাপ্ত ডিজিএম অনন্ত কুমার সিংহ,মোস্তফা কামাল চৌধুরী, সৈয়দ ফরহাদ হোসেন, সেলিম আহমেদ চৌধুরী,সুদ্বীপ চৌধুরী, আব্দুল মুনিম চৌধুরী প্রমুখ।
পরে সোনালী ব্যাংক পিএলসি দরগাহ গেইট শাখার এজিএম পলি সাহার পুত্র শিশু সাহিত্যিক "গুপ্ত ধনের সন্ধানে" বইয়ের লেখক দেব নীল সাহাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে ফোরামের প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ মো.কামাল মিয়াকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে সাধারণ সম্পাদক, কমলেশ পুরকায়স্থ কে সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মাহমুদ আক্তারকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-সভাপতি গৌরেন্দ্র কুমার দেব, আব্দুল ওয়াহিদ, সাধন চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ চৌধুরী, সুদ্বীপ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ অর্থ সম্পাদক বীরেশ চন্দ্র তালুকদার,দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাস, প্রচার সম্পাদক রুহুল আমিন, সহ প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দীপক রঞ্জন রায়,মহিলা বিষয়ক সম্পাদক সুমিতা দত্ত, নির্বাহী সদস্য সৈয়দ ফরহাদ হোসেন, মৃণাল কান্তি গোস্বামী, এনাম উদ্দিন, ফজল মিয়া।
উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন- প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, রনধীর চন্দ্র দাস, আব্দুর রউফ তালুকদার।


No comments:
Post a Comment