চন্ডিপুল রিয়ার এডমিরাল এম এ খান চত্বর নাম করনের সাইনবোর্ড স্থাপন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 6 June 2026

চন্ডিপুল রিয়ার এডমিরাল এম এ খান চত্বর নাম করনের সাইনবোর্ড স্থাপন


নিজস্ব সংবাদদাতা :
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুল গোল চত্বরকে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান চত্বর নামকরণ সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেছে দক্ষিণ সুরমা রিয়ার এডমিরাল মাহবুব আলী খান চত্বর বাস্তবায়ন কমিটি।


শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫ টায় এই সাইনবোর্ডটি স্থাপন করেন কমিটির নেতৃবৃন্দ। 


এসময় উপস্থিত ছিলেন- রিয়ার এডমিরাল মাহবুব আলী খান চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব আবু জাহিদ খান, যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, আতাউর রহমান কাচা মিয়া, মহানগর বিএনপি নেতা আবুল কালাম, 


আরো ছিলেন- রিয়ার এডমিরাল মাহবুব আলী খান চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য খসরুজ্জামান, রুবেল আহমদ, লায়েক আহমদ, মো. বদরুল ইসলাম ও সাহাব উদ্দিন প্রমুখ।


এ সময় বক্তারা অবিলম্বে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান চত্বরটি আধুনিকায়ন এবং সরকারের গৃহীত প্রকল্প

বাস্তবায়নের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন চত্বরে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।


No comments:

Post a Comment

Pages