প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
রোববার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, “দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। গত ২০ বছর ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আমার বিশ্বাস, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে এই ক্লাবটি সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মানোন্নয়নে বর্তমান সরকার সবসময় আন্তরিক। দক্ষিণ সুরমার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত শনিবার (২ মে) উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

No comments:
Post a Comment