যুবকের শরীরের টি-শার্টে ফুয়েল কার্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 April 2026

যুবকের শরীরের টি-শার্টে ফুয়েল কার্ড


সময় ডেস্ক :
সিরাজগঞ্জে তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন জেলার  কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের শেষ নেই ।


জানা যায়, কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। নূর মোহাম্মদ স্থানীয় জামতৈল বাজারে সোনালি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস নামে তাঁর একটি দোকান রয়েছে।


শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেল চালানোর সময় ওই টি-শার্ট পরা অবস্থায় নূর মোহাম্মদকে দেখা যায়। 


৫ এপ্রিল কাজীপুর মোড় এলাকার একটি পেট্রলপাম্পে তেল নিতে গেলে ফুয়েল কার্ড না থাকায় নূর মোহাম্মদকে ফেরত পাঠানো হয়। পরে ৬ এপ্রিল তিনি ফুয়েল কার্ডটি টি-শার্টে প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।


টি-শার্টের সামনের অংশে তাঁর নাম, ছবি, পরিচয়সহ ফুয়েল কার্ডের তথ্য ছাপানো রয়েছে। পেছনের অংশে কবে তেল পাওয়া যাবে ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো প্রিন্ট করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে নূর মোহাম্মদ বলেন, ‘পাম্পে গেলে আগে বলা হতো তেল নেই। পরে ফুয়েল কার্ড চালু হওয়ার পর কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছিল না। একাধিকবার কার্ড সঙ্গে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। ছবি দেখালেও গ্রহণ করা হয়নি। এই অবস্থায় কার্ডটি সব সময় সঙ্গে রাখতে টি-শার্টে প্রিন্ট করার উদ্যোগ নিই।


No comments:

Post a Comment

Pages