সংসদে অন্তর্বর্তী সরকারের আরো ১০ বিল পাস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 April 2026

সংসদে অন্তর্বর্তী সরকারের আরো ১০ বিল পাস


সময় ডেস্ক
: বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরো ১০টি বিল পাস হয়েছে।


শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্ব এ বিলগুলো পাস হয়।


এদিন ছিলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন। এইদিন সকালের সেশনে এ বিলগুলো উপস্থাপন ও পাস করা হয়।

  

সংসদে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনও সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিলগুলো বিষয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।


শুক্রবার সকালের সেশনে পাস হওয়া বিলগুলো হলো, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, 

‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, 

‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, 

‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, 

‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, 


‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’, 

‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’, 

‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, 

‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’ 

এবং ‘মূল‌্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’।


No comments:

Post a Comment

Pages