সময় ডেস্ক : রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে সাধারণ জনতা। প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিরা আড্ডা দেন। যা সাধারণ পথচারীদের জন্য অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। আজ শুক্রবারও তারা সেখানে জড়ো হলে এক পর্যায়ে সাধারণ মানুষ তাদের ওপর চড়াও হয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে প্রতি শুক্রবার ট্রান্সজেন্ডাররা আড্ডা দেন। তাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কেউ পরিবার নিয়ে আসতে পারেন না। তারা কাউকে মানে না। কেউ কিছু বললে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি করে।
এর আগে, গত ৩ এপ্রিল শাহবাগে কয়েকজন ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হন। পরে অভিযান চালিয়ে আটজন ট্রান্সজেন্ডারকে আটক করে পুলিশ।

No comments:
Post a Comment