দুই জেলায় বন্যা, বিপৎসীমার ওপর ৫ নদীর পানি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 29 April 2026

দুই জেলায় বন্যা, বিপৎসীমার ওপর ৫ নদীর পানি


সময় ডেস্ক :
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৫ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেট-সুনামগঞ্জে প্লাবনের শঙ্কা।


ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনার ভুগাই-কংস নদী জারিয়াজাগুইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এমন পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব অঞ্চলে ৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোণা জেলার ভুগাই কংশ নদীর পানি ৯৩ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর পানি ৬৩ সেন্টিমিটার এবং মগরা নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 


মৌলভীবাজার জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। মৌলভীবাজারের মনু নদী বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে হবিগঞ্জের সুতাং নদীর সুতাং রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


No comments:

Post a Comment

Pages