সিলামে ব্লাস্ট এর আইনী সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 25 April 2026

সিলামে ব্লাস্ট এর আইনী সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সিলেট ইউনিট ও নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (সি ই এফ) এর আয়োজনে দক্ষিণ সুরমার  সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে আইনী সচেতনতা ক্যাম্পেইন এবং যুগল মেলা শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত হয়। 


একাডেমির অধ্যক্ষ মো: মাজহারুল হকের সভাপতিত্বে ও ব্লাস্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর এডভোকেট আসমা আরা বেগমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর  সিনিয়র এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, 


প্যানেল আইনজীবী সিনিয়র এডভোকেট ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুস শহীদ, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।


অনুষ্ঠানে বিনামূল্যে সুবিধাবঞ্চিতদের আইনী সহযোগিতা, সচেতনতামূলক  পোস্টার প্রদর্শনী, আইনী সহায়তা শালিসের মাধ্যমে পারিবারিক কলহে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পূন:স্থাপন এর মাধ্যমে  উপকারভোগি যুগলদের অভিমত এবং বিভিন্ন প্রতিবন্ধী পরিবারের সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করেন। 


সভায় বক্তারা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)  এর বিনামূল্যে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত  প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নারী ও শিশুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড ক্যাম্প, পোস্টার ক্যাম্পেইন এবং কাপল ফেয়ার কার্যক্রম শুরু করেছে। 


এই কার্যক্রমের মাধ্যমে প্রকল্প এলাকার ১৬টি জেলার ৩২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নারী ও শিশুদের বিনামূল্যে আইনি পরামর্শ রেফারেলসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সরকারি ও বেসরকারি হেল্পলাইন সম্পর্কে অবগত করা হচ্ছে।


এছাড়াও কোনো বিষয় কারো যদি সালিস বা মামলা করার প্রয়োজন হয় সেই বিষয়ে ও বিনামূল্যে যাবতীয় সকল সহযোগিতা দেওয়া হচ্ছে। 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  ফিউচার একাডেমী এন্ড হাই স্কুলের পরিচালক বিশ্বজিৎ চক্রবর্তী, সারোয়ার হোসেনসহ সচেতন অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মো: মায়াজ।


No comments:

Post a Comment

Pages