দক্ষিণ সুরমা থেকে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 17 April 2026

দক্ষিণ সুরমা থেকে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। এসময় অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়।


শুক্রবার (১৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে মেট্রোপলিটন পুলিশ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানাধীন বাগরখলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ এলাকার নিজাম উদ্দিন হাফিজের বাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ মাহফুজুল হাসান (২১) নামে এক যুবককে আটক করা হয়।


আটক মাহফুজুল হাসান দক্ষিণ সুরমার বাগরখলা এলাকার বাসিন্দা। তিনি নিজাম উদ্দিন হাফিজের ছেলে।


এসময় তার কাছ থেকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে “YAMAHA R15” (মডেল V3) লেখা রয়েছে। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং চেসিস নম্বর আংশিকভাবে শনাক্ত করা গেছে। উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি স্বীকার করেন যে, পলাতক আসামীসহ আরও ১-২ জনের সহযোগিতায় চোরাইকৃত মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।


এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে, আটককৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

Pages