যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, বেঁচে নেই কেউ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 17 April 2026

যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, বেঁচে নেই কেউ


সময় ডেস্ক :
ইন্দোনেশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। এতে মোট ৮ জন আরোহী ছিলেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে।


শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। 


ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটি হেলিকপ্টারটির লেজের অংশ বরে ধারণা করা হচ্ছে।


দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন।  


শাফি বলেন, এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল কম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন ছিল এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল।


No comments:

Post a Comment

Pages