সিলাম-মোহাম্মদপুর শহীদ গৌছ আলী সড়কে গর্ত : জনদুর্ভোগ চরমে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 30 April 2026

সিলাম-মোহাম্মদপুর শহীদ গৌছ আলী সড়কে গর্ত : জনদুর্ভোগ চরমে


নিজস্ব সংবাদদাতা :
সিলেট শহরতলির দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার থেকে  মোহাম্মদপুর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী সড়কটির পিচ উঠে  বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।


বিশেষ করে চকের বাজার শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) বাতির খুঁটির অংশ ও বাদশাহী টিলাস্থ  হযরত শাহ তৈয়ব ছয়লানী (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন। এছাড়াও সিলাম পশ্চিম পাড়ার কয়েকটি অংশ বিগত বর্ষা মৌসুমে পিচ উঠে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।


আসন্ন বর্ষা মৌসুমে এসব গর্ত বৃহদাকার হয়ে মরণ ফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা বিরাজ করছে। শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ লাগবে রাস্তা দ্রুত সংস্কার প্রয়োজন।


এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা । 


No comments:

Post a Comment

Pages