নববর্ষের ছুটিতে দুর্ঘটনায় নিহত-১৫৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 14 April 2026

নববর্ষের ছুটিতে দুর্ঘটনায় নিহত-১৫৪


সময় ডেস্ক :
থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।


সংবাদমাধ্যম ব্যাংককক পোস্ট মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। যা গত বছর নববর্ষের অনুষ্ঠানের সময় হওয়া দুর্ঘটনার চেয়ে ২৫ শতাংশ কম।


শুধুমাত্র সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।


থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। 


এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে থাইল্যান্ডে।


No comments:

Post a Comment

Pages