নিজস্ব সংবাদদাতা: সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন সুরমা সমাজ কল্যাণ সংঘ (রেজিঃ নং–সিল ১৩৬/৮৮) সিলাম পশ্চিম পাড়া সিলেট এর উদ্যোগে বৃহত্তর পশ্চিম পাড়া পঞ্চায়েতি গোরস্থানে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৪এপ্রিল (পহেলা বৈশাখ) মাস ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার কবরবাসী মুরদেগানসহ প্রবাসী ভাই-বোন এবং সংগঠনের কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করছেন সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার, সুরমা সমাজ কল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন,
সুরমা সমাজ সংঘের সহ-সাধারণ সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এসএম মোজাম্মেল আলী, পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান মিয়া,
হযরত তৈয়ব (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বাবুল, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির কমিটির সদস্য ও সুরমা সমাজ কল্যাণ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান,
পঞ্চায়েতি গোরস্থান পরিচালনা কমিটির সদস্য শরিফ উদ্দিন, খুরশেদ আলম মুন্না সমাজসেবী উদীয়মান ক্রীড়া ও সাংস্কৃতির সংঘের শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল, ব্যবসায়ী মিজান উদ্দিন হীরা, সমাজসেবি সাইদুল ইসলাম প্রমুখ।

No comments:
Post a Comment