প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের শিক্ষার মান উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।
তিনি বলেন, দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়ন এবং বিশেষ করে সিলেটের শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো উদ্যোগী হতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া কোনো প্রাইভেট প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
দেশে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে গড়ে উঠেছে। তবে কিছু প্রতিষ্ঠানের মান এখনো আশানুরূপ নয়। এক্ষেত্রে প্রাইভেট স্কুল এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৯ মার্চ) নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে প্রাইভেট স্কুল এসোসিয়েশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদারের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সহ-সভাপতি ও নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন— আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান নুরুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেটের সভাপতি সাজিদুর রহমান এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সূর্যোদয় এতিম স্কুলের প্রধান শিক্ষক হাসান তালুকদার সুহেল, কার্যকরী কমিটির সদস্য ও গ্রান্ট পায়োনিয়ার স্কুলের অধ্যক্ষ হাবিব আল নূর এবং এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

No comments:
Post a Comment