একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : তারেক রহমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 2 February 2026

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : তারেক রহমান


সময় ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের ঘরে আটকে রাখতে চায়। 


সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন। এ কাজে দল-মত নির্বিশেষে সবাইকে যুক্ত করতে হবে। তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। 


নারী সমাজকে পেছনে রেখে যত পরিকল্পনাই করা হোক, দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর কথা স্মরণ করেন।


বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে বলেছেন যে তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না এবং কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। 


তিনি বলেন, প্রায় ৫০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের এভাবে অসম্মান করা জাতির জন্য লজ্জাজনক।


সমাবেশে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-এর উদাহরণ টেনে বলেন, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মমুখী নারী। নারীদের অবমাননাকারীরা সুযোগ পেলে আরও বড় ক্ষতি করবে বলেও সতর্ক করেন তারেক রহমান।


No comments:

Post a Comment

Pages