ভোট কেনার সময় টাকাসহ আটক ৩ কর্মীর জেল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 11 February 2026

ভোট কেনার সময় টাকাসহ আটক ৩ কর্মীর জেল


সময় ডেস্ক :
টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে এক স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থকের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জের গোলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

আটকরা হলেন- জাহাঙ্গীর ইসলাম, জহুরুল ইসলাম ও মেহেদী হাসান। তারা সবাই জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষের নির্বাচনী প্রচারকারী বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষের তিনজনকে আটক করে এলাকাবাসী।  

পরে নির্বাচনী দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

No comments:

Post a Comment

Pages