সময় ডেস্ক : সদ্য সম্পন্ন হওয়া জাতীয় নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিশাল ব্যবধানে জয় পান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। বিজয়ী হওয়ার পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সাতে সৌজন্য সাক্ষাত করতে ছুটে যান ঢাকায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজধানীর বাসায় তারেক রহমানের সাথে সাক্ষাত হয় এমএ মালিকের।
যুক্তরাজ্যে থাকাকালে তাদের মধ্যে সব সময় দেখা-সাক্ষাত হলে এবাবের সাক্ষাত বীরের ভেসে হয় বলে মন্তব্য করছেন বিএনপির কর্মী সমর্থকরা।
অতিসম্প্রতি তারেক রহমান দেশে ফিরলেও এমএ মালেক নির্বাচনী তোড়জোড় শুরুর পরপরই দেশে ফিরেন। তারেক রহমানের নির্দেশে তিনি মাঠে সরব থাকেন। সিলেট-৩ আসনে নির্বাচন করার জন্য দল তাকে মনোনীত করে এবং বড় ব্যবধানে তিনি জয়লাভও করেন।
চেয়ারম্যানের রাজধানীর বাসায় তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান এমএ মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন বলে জানা যায়।
এমএ মালিকও দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ও দলের চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন।

No comments:
Post a Comment