জাবেদ এমরান : জয়ের লক্ষ নিয়ে প্রাণপণ লড়াই করেও কাঙ্খিত বিজয়ের দেখা পায়নি রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু পেরে উঠল না শেষ পর্যন্ত। রোমাঞ্চে ঠাসা ম্যাচের শেষ বলে জয়ের বন্দরে পৌছে যায় শীর্ষস্থান ধরে রাখা চট্টগ্রাম রয়্যালস।
শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১৯তম ম্যাচে ২ উইকেটে জিতে চট্টগ্রাম।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রাজশাহী।
চট্টগ্রামের জয়ের জন্য শেষ ওভারে ১০ রান প্রয়োজন পড়ে। মেহেরবের করা প্রথম তিন বল থেকে ১টি চারে ৮ রান তোলেন হাসান। পরের দুই বল ডট হলে, শেষ ডেলিভারিতে প্রয়োজনীয় ২ রান তুলে দলকে দারুণ জয়ের স্বাদ দেন হাসান।
২টি চারে ৩৬ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসান। রাজশাহীর বিনুরা ১৮ রানে ৩ এবং মেহেরব ২৫ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন চট্টগ্রামের হাসান।
দিনের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রানের সূচনা করে রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় ৭২ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে রাজশাহী।
উপরের সারির ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে পারেনি রাজশাহীর পরের দিকের ব্যাটাররাও। এমনকি বড় কোনো জুটিও হয়নি মিডল বা লোয়ার অর্ডারে। ষষ্ঠ উইকেটে এস এম মেহেরব ও আকবর আলি দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন।
৯ম উইকেটে তানজিম হাসান সাকিব ও সন্দ্বীপ লামিচানের ১১ বলে ১৭ রানের জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় রাজশাহী। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম ও মেহেরব। এছাড়া আকবর ১৭, মুশফিকুর রহিম ১৫ ও তানজিম অপরাজিত ১৪ রান করেন।
বল হাতে চট্টগ্রাম রয়্যালসের আমের জামাল ৩টি, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন। জবাবে ২৪ রানের সূচনার পর রাজশাহী পেসার বিনুরা ফার্নান্দো ও স্পিনার মেহেরবের নৈপুণ্যে ২৮ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম।
৫ম উইকেটে অধিনায়ক মাহেদি হাসানকে নিয়ে ৪০ বলে ৪০ এবং ষষ্ঠ উইকেটে আসিফ আলির সাথে ৩৪ বলে ৩৫ রান যোগ করে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান পাকিস্তানের হাসান নাওয়াজ। মাহেদি ২৮ ও আসিফ ২৭ রানে আউট হলেও, চট্টগ্রামের জয়ের আশা বাঁচিয়ে রাখেন হাসান। এরপর সেই শেষ ওভারের রোমাঞ্চ।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজশাহী রয়্যালস : ২০ ওভারে ১২৮/৯ (তানজিদ ৫, ওয়াসিম ১৯, শান্ত ৭, মুশফিক ১২, মেহেরব ১৯, বার্ল ১১, আকবর ১৭, তানজিম ১৪*, রিপন ১, লামিছানে ৫, বিনুরা ৩*; শরিফুল ৪-০-২০-২, আবু হায়দার ২-০-২০-০, তানভির ৪-০-২৬-২, শেখ মেহেদি ৪-০-২১-১, নাওয়াজ ২-০-১৩-১, জামাল ৪-০-২৩-৩)।
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১২৯/৮ (নাঈম ৭, রসিংটন ১৭, জয় ৪, নাওয়াজ ৩৫*, সাদমান ০, শেখ মেহেদি ২৮, আসিফ ২৭, জামাল ৮, আবু হায়দার ১, শরিফুল ১*; বিনুরা ৪-১-১৮-৩, রিপন ৪-০-৩৩-১, মেহেরব ৩-০-২৫-২, তানজিম ৪-০-২৫-১, লামিছানে ৪-০-২১-১, বার্ল ১-০-৬-০)।
ফল : চট্টগ্রাম রয়্যালস ২ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : হাসান নাওয়াজ।
বার্তা প্রেরক
জাবেদ এমরান
মোবাইল 01711 377 956
jabedamran@gmail.com

No comments:
Post a Comment