সময় ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১৯তম ম্যাচে রংপুর ও নোয়াখালীর ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়া খেলার অপরাধে পুলিশ ৩জনকে আটক করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দ্বিতীয় ম্যাচ মাঠে চলমান অবস্থায় ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), একই এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২) ও নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামররপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮)।
পুলিশ সূত্র জানায়, ওই তিন যুবক বৈধ টিকিট নিয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার আড়ালে জুয়া খেলায় লিপ্ত হয়। বিষয়টি নজরে এলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর দায়িত্বরত কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ বক্সের এসআই জুয়েল জানান, আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।


No comments:
Post a Comment