যে কারণে ভারতে হচ্ছেনা বিশ্বকাপ! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 27 January 2026

যে কারণে ভারতে হচ্ছেনা বিশ্বকাপ!


সময় ডেস্ক :
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১০ দিন। এমন অবস্থায় আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। ভাতে হঠাৎ করে বেড়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব। বাদুড় থেকে ছড়ানো নিপা ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে ধরা হয়। এর উচ্চ মৃত্যুহার আতঙ্কের জন্ম দিয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ভারতে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার তোরজোড় চলছে।


টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিপা ভাইরাসের ভয়াবহতার কথা। এরপরই পাকিস্তানের জিও নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা। এমনকি ভারত থেকে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়ার আলাপও উঠেছে।


বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ৫জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপা ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ চিকিৎসক ও ২ নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরো বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা ও খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ কলকাতাতেই হওয়ার কথা রয়েছে। যা শেষ পর্যন্ত ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।


No comments:

Post a Comment

Pages