নিজস্ব সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার লক্ষ্যে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুকিত।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
তার আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সদর দক্ষিণ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মুকিত বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে দেশের কল্যাণে নিবেদিত, তার পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগীতা প্রয়োজন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষারস্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকামী শক্তিকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। দেশের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের জন্য দেশে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন।
সে সময় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, সেলিম আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, মৌলা আহমেদ,
সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বশির আহমদ, কমিউনিটি নেতা শহীদুজ্জামান, মিছবাহ উদ্দিন, বিএনপি নেতা কামাল আহমদ, খসরু জামান খসরু, রুবেল আহমদ, দিলোয়ার হোসেন মামুন, জামাল আহমদ, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন সোহান শতাধিক নেতাকর্মী।
সংবর্ধনা শেষে মোহাম্মদ আব্দুল মুকিত সাংবাদিকদের জানান, তার বাংলাদেশ সফরকালে তিনি ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা, গণসংযোগ এবং বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

No comments:
Post a Comment