আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে নিবাসীদের দাঁড়াতে হবে : খান মো. রেজা-উন-নবী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 17 January 2026

আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে নিবাসীদের দাঁড়াতে হবে : খান মো. রেজা-উন-নবী


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন সমাজসেবা অধিদপ্তরাধিন প্রতিষ্ঠান গুলো অঙ্গীকার নিয়ে কাজ করছে। সমাজে পিছিয়েপড়া, সুবিধা বঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য কর্মকর্তা কর্মচারিরা অভিভাবক হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা ঊচু করে দাঁড়াতে নিজেদের তৈরী করার আহ্বান জানান। 


শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট নগরির বাগবাড়িস্থ শিশু পরিবার মঠে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধিন আন্ত: প্রাতিষ্ঠানিক সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ঊদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


সমাজ সেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও প্রবেষন অফিসার তমির হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশারফ হোসেন। 


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সাবেক উপ-পরিচালক মো. আবুল কালাম, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, 


জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা পাল, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক এস এম মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সমাজ সেবা অফিসার আব্দুল মুন্তাকিন, আবু সাঈদ ভূঁইয়া, জাহানারা বেগম, মুনতাকা চৌধুরী, আয়েশা আক্তার বৃষ্টি, 


সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাইর রহমান খান সামসু, ডিজিএফআই এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রমুখ। 


পরে অতিথিরা কুচকাওয়াজের সালাম গ্রহণ, শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে অবলোকন করেন। বিকেলে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 


অনুষ্ঠানের সূচনা লগ্নে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি নিবাসী ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো. আইনুল ইসলাম, গীতা পাঠ করে সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ এর নিবাসী সুবর্ণা রানী পাল।


No comments:

Post a Comment

Pages