সময় ডেস্ক : নোয়াখালীর বিপক্ষে সিলেট দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে। রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তায় টি-টোয়েন্টি ক্রিকেটের সবটুকু নির্যাস যেন ঢেলে দেয়া হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের (শনিবার) দ্বিতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। মেহেদী হাসান রানার হ্যাটট্রিক ছাপিয়ে অবিশ্বাস্য এক জয় দিয়ে মাঠ ছেড়েছে মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানে বিদায় নেয়ার পর দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় তারা।
তবে মাহিদুল ইসলাম অঙ্কনের ৫১ বলে অপরাজিত ৬১ এবং জাকের আলীর ১৭ বলে ২৯ রানের সুবাদে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী। সিলেটের হয়ে পেসার খালেদ আহমেদ মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্সও বিপর্যয়ে পড়ে। সাইম আইয়ুব (০), রনি তালুকদার (৯) ও জাকির হাসান (১৩) দ্রুত বিদায় নিলে ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
সেখান থেকে দলকে টেনে তোলেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক মেহেদী মিরাজ তাকে যোগ্য সঙ্গ দিয়ে ইনিংস মেরামত করেন।

No comments:
Post a Comment