দক্ষিণ সুরমায় দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 9 December 2025

দক্ষিণ সুরমায় দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত


বিশেষ সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে পালিত হয়েছে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্তার  হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার  সীমা দাস,  


লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক ও সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।


বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা, সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত ও গাজী জামিলা প্রমুখ। 


পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরীকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী। সভা শেষে সততা সংঘসহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়।


No comments:

Post a Comment

Pages