সিলাম শাহ তৈয়ব স্কুলে বিজয় দিবস উদযাপন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 16 December 2025

সিলাম শাহ তৈয়ব স্কুলে বিজয় দিবস উদযাপন


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম বাদশাহী টিলাস্থ হযরত শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। 


এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবলি বেগম। বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, সালমা আক্তার, শুভ্রা রানী দেশমূখ্য,নুসরাত মাহবুব, মোসাম্মৎ সাদেকা বেগম প্রমুখ।


No comments:

Post a Comment

Pages