জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর ৭তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 25 December 2025

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর ৭তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন


নিজস্ব সংবাদদাতা :
শাহ্ সূফী হযরত আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ৭তম ঈসালে সাওয়াব মাহফিল গত ২৫ ডিসেম্বর (২০২৫) বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সম্পন্ন হয়। 


মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। 


বক্তাগণ বলেন- আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. জীবনের প্রতিটি কাজে দ্বীন ইসলামের ইলমের প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ পাক তাকে শরিয়তের ইলমের ফায়েজ ও বারাকাত দান করে ধন্য করেন। সেটাকে তিনি যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছিলেন। 


তার ব্যবহারিক আচরণ ও যাবতীয় কর্মকাণ্ডে অর্জিত সেই ইলমের পুঙ্খানুপুঙ্খভাবে সতর্কতার সাথে প্রয়োগ করতে দেখা যায় তাকে। ইসলামের সেবায় ও দাওয়াতি কার্যক্রমে তিনি বিশেষ অবদান রাখতে সক্ষম হন। আর যেকোনো বিষয়কে অতি গুরুত্বের সাথে গ্রহণ করে যত্ন, সতর্কতা, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণে নির্ভুলভাবে সম্পন্ন করা ছিল তাঁর নীতি। 


একারণে তাঁর জীবন-কর্ম আলোচনায় নিখুঁত কর্মপরিকল্পনার বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এরকম গুণাবলী ওলি-আউলিয়াগণের জীবন-বৈশিষ্ট্য। আল্লাহর ওলীগণ সর্বসাধারণের জন্য অনুকরণীয় অনুসরণীয় হন। 


ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে পূর্বের দিন থেকে আসতে থাকেন মুরিদীন-মুহিব্বীগণ। প্রখ্যাত এ ওলীর রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তাঁর মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য ভক্ত-আশিক দফায় দফায় মোনাজাত করেন। 


আনুষ্ঠানিকভাবে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব, জিকির-আযকার পরিচালনা, নসিহত প্রদান ও আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। 


খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন হয় মাহফিল উপলক্ষে। সকাল ৮ টা থেকে চলে আনুষ্ঠানিক কার্যক্রম। দেশ ও বিদেশ থেকে আসা বুযুর্গ, পীর-মাশায়িখ, উলামায়ে কেরামগণের ধারাবাহিক বক্তব্য-নসিহত পরদিন ফজর পর্যন্ত অব্যাহত থাকে। শৃঙ্খলার দায়িত্ব পালন করেন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। 


মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন- ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, 


ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো. হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, 


মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, 



ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মাওলামা মুফতি মোযযাম্মিল হক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান, মাওলানা আমির হামজা ছালিম প্রমূখ।


মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ. প্রতিষ্ঠিত 'বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা' থেকে হিফয সম্পন্নকারী কোরআনে হাফিজদের পাগড়ি প্রদান করা হয় এবং 'আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস' এর উদ্যোগে বিতরণ করা হয় শীতের কম্বল। মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর অন্যতম গ্রন্থ 'ইস্তিগফার শরীফের ফজিলত ও আমল', পাগড়ি বিতরণী স্মারক গ্রন্থ, মাহফিল উপলক্ষে স্মারক গ্রন্থ 'তাযকিরা', ও 'আল ইবতেহাজ' প্রকাশিত হয়।


মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা'র পরিচালক মাওলানা মো. মাহবুবুর রহমান বালাউটি, সৈয়দ মো. শফিকুল হক রফিনগরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী, পীরজাদা সাইয়্যিদ জাফর সাদিক আল হুসাইনি, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, 


ছাহেবজাদায়ে বর্ণী মাওলানা মো: আব্দুল আলীম, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা'র প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গনী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, কানাইঘাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার,  


জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবুল খয়ের চৌধুরী, ইঞ্জিনিয়ার মাওলানা শাহ মুছাদ্দিকুর রহমান বালাউটি, মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আপ্তাব, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, 


মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, মাস্টার কামাল হোসেন উজ্জ্বল, মাওলানা কবি মাহবুবুর রহীম, সিলচর আহলে সুন্নাহ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজিব বড় লস্কর, সিলচর বাঘাডহর ছাহেবের নাতি হাফিজ নুরুল কাশিম বড় লস্কর, ডা. নুরুল আমিন সজিব বড় লস্কর, 


ডা. মুজাক্কির আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী খছরুজ্জামান চৌধুরী, মাওলানা জমির উদ্দিন, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, হাফিয মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, হাফিজ মোহাম্মদ আব্দুল হাছিব প্রমুখ। 


মাহফিলে কুরআন থেকে তিলাওয়াত করেন- হাফিজ আব্দুছ ছবুর, হামদ-নাত, ইসলামী সংগীত ও মর্সিয়া পরিবেশন করেন শিল্পীবৃন্দ।


No comments:

Post a Comment

Pages