সিলেটের মাঠে হার্ট অ্যাটাকে কোচের মৃত্যু, স্টেডিয়ামে জানাজা সম্পন্ন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 27 December 2025

সিলেটের মাঠে হার্ট অ্যাটাকে কোচের মৃত্যু, স্টেডিয়ামে জানাজা সম্পন্ন


জাবেদ এমরান :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে ম্যাচ শুরুর আগে প্রস্তুতিকালে মাঠে মৃত্যুরকোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি (৫৯) জানাজা সম্পন্ন হয়েছে।


শনিবার _(২৭ ডিসেম্বর)_ বিকেল ৫টায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।


স্টেডিয়াম মসজিদের ইমাম মো. আলী হোসেন জাহেদের ইমামতিতে জানাজায় অংশ গ্রহণ করেন, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপ্রতি নাজমূল আবেদীন ফাহিম, বিসিবি পরিচালক রাহাত সামস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, মিডিয়া  এসিস্টেন মোস্তাফিজুর রহমান (খালু), মিডিয়া কোঅর্ডিনেটর দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী, হোসেন আহমদ (ছাদ), দেওয়ান রাফি চৌধুরী, জয়নাল আহমদ, বিসিবি কর্মকর্তা, খেলোয়াড়, সাংবাদিক ও সহকর্মীরা।

সিলেট থেকে জাকির পরিবারের হস্তক্ষেপে শনিবার তার লাশ কুমিল্লায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে।


প্রসঙ্গ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে (শনিবার) ঢাকা ক্যাপিটাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে তিনি মাঠে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে। যেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

 

দেশের ক্রিকেটে স্থানীয় এই কোচের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


No comments:

Post a Comment

Pages