মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 5 December 2025

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ


সময় ডেস্ক :
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। 


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম। 


তিনি বলেন, ‘খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিড়ে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন যেতে পারছে না।’


তিনি আরো বলেন, ‘অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।’


সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’



No comments:

Post a Comment

Pages