সময় ডেস্ক : চূড়ান্ত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং। ইতোমধ্যে যা প্রকাশও করেছে আইসিসি। ২০ দলের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট গ্রুপ চারটি, প্রতি গ্রুপে দল আছে পাঁচটি করে। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। নেপাল ও প্রথমবার আসা ইতালি থাকলেও টাইগারদের লড়তে হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সাথে লড়াই করে যেতে হবে সুপার এইটে।
এছাড়া ভারত-পাকিস্তান আছে একই গ্রুপে। তাদের সঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও শ্রীলঙ্কার সঙ্গী জিম্বাবুয়ে। অন্য গ্রুপে আফগানিস্তান, কাদানা ও নিউজিল্যান্ডের সাথে থাকছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম।
অন্যদিকে শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে।
মূলত ভারত সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ফলে একই গ্রুপে থাকায় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান সেমিফাইনাল-ফাইনাল দুই ম্যাচের যোগ্যতা অর্জন করলে দুটি ম্যাচই হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল গড়াবে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
কোন গ্রুপে কোন দল:
গ্রুপ ‘এ’— ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’— সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
৭ ফেব্রুয়ারি— ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি— ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি— ইংল্যান্ড, কলতাতা
১৭ ফেব্রুয়ারি— নেপাল, মুম্বাই

No comments:
Post a Comment