বাসদের অফিস থেকে ২২ নেতাকর্মী আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 1 November 2025

বাসদের অফিস থেকে ২২ নেতাকর্মী আটক


সময় ডেস্ক :
সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় ঘেরাও করে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের একটি কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।


কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বাসদ নেতাকর্মীরা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে বাসদ নেতারা দাবি করে বলেন, পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করা হয়েছিল।


এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের আটক করে নিয়ে যায়। 


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচী করতে চেয়েছিলো। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।


No comments:

Post a Comment

Pages