মোগলাবাজারে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ দায়ের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 17 November 2025

মোগলাবাজারে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ দায়ের


দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন ধরমপুর গ্রামে বাড়ির যাতায়াতের রাস্তাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একই এলাকার বারিক মিয়ার মেয়ে জোছনা বেগম (৪৪) বাদী হয়ে মৃত আব্দুর রব (মাতাব মিয়া)’র ছেলে জামাল উদ্দিন (৫০), জামাল উদ্দিনের স্ত্রী ফাতিমা বেগম (৪০)-কে বিবাদী করে মোগলাবাজার থানা গত ২০/১০/২০২৫ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং ৯৪৩।

জিডি সূত্রে জানা যায়, বাদী জোছনা বেগম এর ৩ ভাই জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। বাদী তার মা ও ভাইয়ের স্ত্রী-সন্তানদের নিয়া বাড়ীতে বসবাস করে আসছে। বর্ণিত বিবাদীরা বাদীর পাশাপাশি বাড়ীর বাসিন্দা হয়। পাশাপাশি বাড়ীর বাসিন্দা হওয়ার সুবাদে বিবাদীরা বেশ কিছুদিন যাবত বাদীর বসত বাড়ীর জায়গা জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত আছে। 


জিডি সূত্রে জানা যায়, বাদী জোছনা বেগম এর ৩ ভাই জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। বাদী তার মা ও ভাইয়ের স্ত্রী-সন্তানদের নিয়া বাড়ীতে বসবাস করে আসছে। বর্ণিত বিবাদীরা বাদীর পাশাপাশি বাড়ীর বাসিন্দা হয়। পাশাপাশি বাড়ীর বাসিন্দা হওয়ার সুবাদে বিবাদীরা বেশ কিছুদিন যাবত বাদীর বসত বাড়ীর জায়গা জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত আছেন। 


যাহার কারণে বিবাদীরা প্রায় সময় বাদী সহ তার পরিবারের সদস্যদের রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে থাকেন। বাদী পক্ষের কেউ কোন প্রতিবাদ করলে বিবাদীরা তাদের মারপিট করে থাকেন। 


এরই ধারাবাহিকতায় ২০/১০/২০২৫খ্রিঃ তারিখ সকাল অনুমান সাড়ে ৮টার বর্ণিত ১ ও ২নং বিবাদী সহ অজ্ঞাতনামা কয়েকজন বিবাদী বাদীর বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় বাশের গর্চি দিয়া বেড়া বানানোর কাজ শুরু করে। সেই সময় বাদীর মা মিনারা বেগম (৭০) সেখানে গিয়ে বিবাদীদেরকে তার বাড়ীর একমাত্র যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য নিষেধ করলে উক্ত বিবাদীরা বাদীর মাকে অম্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। 


বাদীর মা বিবাদীদের এইভাবে গালিগালাজ না করার জন্য নিষেধ করলে বিবাদীরা বাদীর মাকে এলোপাতারি ভাবে কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। 



বাদীর মা চিৎকার করলে বিবাদীরা ধারালো দা ও লাঠি দিয়ে তাকে মারার জন্য এগিয়ে যায়। সেই সময় বাদী ও তার ভাই নাছির মিয়া মাকে রক্ষার জন্য এগিয়ে গেলে বিবাদীরা বিবাদীদেরকেও মারার জন্য এগিয়ে যায়। 


তখন সাক্ষী- ১। আলী হোসেন (৪০), পিতা- মখই মিয়া, ২। হরমুজ আলী (৬০), পিতা- মৃত মতছির আলী, ৩। লিপন মিয়া (৪০), পিতা- মৃত সমছু মিয়া, সর্বসাং- ধরমপুর, ডাকঘর- রেঙ্গা হাজীগঞ্জ বাজার, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা বলে যে, উক্ত ঘটনার বিষয়ে বাদী যদি কখনো কারো নিকট বিচারপ্রার্থী হই অথবা কোন থানা পুলিশ করে তাহলে বিবাদীরা বাদী সহ তার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করে ফেলিবে মর্মে হুমকি প্রদান করে সেখান থেকে চলে যায়। 


জিডিতে আরো বলা হয়- বিবাদীদের এহেন হুমকিতে ও আচরণে বাদী ও তার পরিবারের সদস্যদের জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছেছেন। এর জের ধরে পুনারায় ১৫ নভেম্বর শনিবার দুপুর ২টায় বাড়ির সামানে জামাল আহমদ  অভিযোগ কারী জোছনা বেগম উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তাকে পাশ্ববতী বাড়ির লোকজন উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের নিয়ে যায়।বর্তমানে জোছনা বেগম চিকিৎকাসাধীন রয়েছেন।


এ বিষয়ে এসএমপি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, দু পক্ষের অভিযোগ করেছেন। জামাল আহমদ একটি অভিযোগ করেছে। আমরা রাতে পুলিশ পাঠাইছি, একটি ব্যবস্থা গ্রহণ করা হবে।


No comments:

Post a Comment

Pages