শাহপরাণে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর ঘটনায় আটক ৮ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 3 October 2025

শাহপরাণে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর ঘটনায় আটক ৮


সময় ডেস্ক : সিলেটের শাহপরাণ থানার সুরমা গেইট এলাকায় পারিবারিক শালিস চলাকালে ভিডিও করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় থানাপুলিশের ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন পুলিশ সদস্য। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি।


শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


এসময় ঘটনাস্থল থেকে চারজনকে এবং পরে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।


পুলিশ সূত্র জানায় জানিয়েছে, সুরমা গেইট এলাকায় একটি পারিবারিক সালিশবৈঠক চলাকালে একজনের ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। 


এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় হামলাকারীরা। হামলায় শাহপরাণ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেশ আহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪-৫ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ওসি ও আরেক পুলিশ সদস্য ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার গণমাধ্যমকে জানান- ওসি ও আরেকজন ওসমানীতে চিকিৎসাধীন। হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। 


পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাতেই ৮ জনকে আটক করা হয়েছে। তব যাচাই-বাছাই চলছে, যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেফতার দেখানো হবে। 


No comments:

Post a Comment

Pages