ইয়েমেনের হামলায় ইসরাইলে আহত-৩২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 25 September 2025

ইয়েমেনের হামলায় ইসরাইলে আহত-৩২


সময় ডেস্ক :
ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন হামলার ঘটনায় অন্তত ৩২ জন ইসরাইলি আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।


টাইমস অব ইসরাইল জানায়, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে।


ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে’।


ইসরাইলের অন্য গণমাধ্যমগুলো জানায়, ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনটি আটকাতে ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।


প্রকাশিত আরেকটি ভিডিওচিত্রে দেখা যায়, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়।


চিকিৎসা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, অন্তত পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জন গুরুতরভাবে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন।


ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ইলাত দীর্ঘদিন ধরেই ইয়েমেনিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।


টাইমস অব ইসরাইল আরও জানায়, গত সপ্তাহেই ইয়েমেনি বাহিনীর নিক্ষিপ্ত একটি ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে আঘাত হানে। সূত্র : মেহের


No comments:

Post a Comment

Pages