যে কারণে ১ মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির অফিস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 7 August 2025

যে কারণে ১ মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির অফিস


সময় ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির একটি পক্ষ দলীয় কার্যালয় প্রতীকীভাবে ‘শুদ্ধি’ করতে এক মণ দুধ ঢেলে পরিষ্কার করেছে। স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন।


বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা পাত্রভর্তি দুধ এনে পার্টি অফিসের ভেতর ও বাইরে ঢেলে দিচ্ছেন, পরিষ্কার করছেন পুরো চত্বর।


ঘটনার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ ঘটনাটিকে রাজনৈতিক নাটক বললেও, বিএনপির একাংশ এটিকে ‘প্রতীকী প্রতিবাদ’ বলে দাবি করেছেন।


ছাত্রদল নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে একটি বিজয় মিছিলের আয়োজন করে বিএনপি। তবে ঐ মিছিলে দলটির একাংশের (ইশরাক সিদ্দিকী ঘনিষ্ঠ) নেতারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করেন। এ ঘটনাকে ‘গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ ও ‘দলীয় ভাবমূর্তিতে আঘাত’ বলে উল্লেখ করেন ছাত্রদল নেতারা।


কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, “ঐতিহাসিক দিনটিতে ফ্যাসিবাদের দোসররা পার্টি অফিসে ঢুকেছে। এটা আমাদের জন্য অপমানজনক। তাই এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে আমরা প্রতীকীভাবে তা শুদ্ধ করার চেষ্টা করেছি।”


No comments:

Post a Comment

Pages