বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতকে ধরতে পু্লিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, খুনি ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে বীর দর্পণে ক্বিন ব্রীজের উত্তর প্রান্ত হয়ে দক্ষিণ প্রান্তে দিকে হেঁটে হেঁটে চলে যায়।
তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে বা খুনের শিকার যুবক কে বাঁচাতে এগিয়ে আসতে কেউ সাহস করেনি। ঘটনাস্থলে সন্নিকটে কোতোয়ালি থানা। অথচ বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন।

No comments:
Post a Comment