শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত ১১ টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার আলকাছ মিয়ার নামাজে জানাজায় সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৩ আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব মো. মইনুল ইসলাম,
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি'র সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম, আহমদ আলী, সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান আহমদ, সিলেট জেলা বিএমপি নেতা মাসুম আলম, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান,
বঙ্গবীর রোড ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক শাহ মোজাম্মেল আলী, সিএনজি অটো পার্টিস ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতা মো. আব্দুল করিম, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব হাসান তালুকদার রিংকুসহ সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নূরউদ্দিন।

No comments:
Post a Comment