সিলেট বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 August 2025

সিলেট বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার


সময় ডেস্ক : সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। 


শনিবার (১৬ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানের মাধ্যমে এ পর্যন্ত মোট উদ্ধার হওয়া পাথরের পরিমাণ দাঁড়ালো প্রায় ৪ লাখ ঘনফুটে।


এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এখন গর্ত সমান করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে।



এদিকে সাদপাথর লুটের ঘটনায় শুক্রবার রাতেই ধলাই নদীর পূর্ব পাড় থেকে পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, এরা ওই অঞ্চলে পাথর লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত ছিল।


এছাড়া শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একটি মামলা দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা থেকে চক্রবদ্ধভাবে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


স্থানীয় পরিবেশবাদী ও ব্যবসায়ী মহলের ভাষ্যমতে, গত এক বছরে সিলেট অঞ্চলে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকার বেশি।


No comments:

Post a Comment

Pages