যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-৭ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 5 August 2025

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-৭


সময় ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের সাত যাত্রী। 


বুধবার (৬ আগস্ট) ভোরে জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।


চৌমুহনী ফায়ার স্টেশন জানিয়েছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে মাইক্রোবাস দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।


প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেয়। জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে পৌঁছালে মাইক্রোবাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।


হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর সাতজন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু বাকিরা বের হয়ে আসতে পারেনি। পরে মাইক্রোবাসটি উদ্ধার করলে সাতজনের নিথর দেহ পান তারা৷



No comments:

Post a Comment

Pages