বিএমজেএ কে নিয়ে অসত্য বক্ত্যব্যের নিন্দা, ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 17 June 2025

বিএমজেএ কে নিয়ে অসত্য বক্ত্যব্যের নিন্দা, ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা


সময় ডেস্ক :
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্যরা ১৪ জুন (শনিবার) একদিনের সফরে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ টাঙ্গুয়ার হাওরে ঈদ আনন্দ ভ্রমণে যান। 


আনন্দ ভ্রমণে বাবার সাথে ছেলে  স্বামীর সাথে স্ত্রী ও সিলেটের সিনিয়র, জুনিয়র প্রতিষ্ঠিত সাংবাদিকরা গিয়েছিলো। অথচ সিলেটের একজন সাংবাদিক অত্যন্ত নোংরা ও  অশালীন ভাষায় সে সফর নিয়ে কটুক্তি করেন। 


সিলেটের শীর্ষ পুলিশ কর্মকর্তার সামনে তিনি আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী বিএমজেএ'র সদস্যদের উদ্দেশ্য করে বলেন, 'ভ্রমণে গিয়ে মদ খেয়ে তারা মাতলামি করেছে, যা অসত্য এবং মনগড়াভাবে তিনি বক্তব্য দিয়েছেন। বিষয়টি ভিডিও ফুটেজে দেখে বিএমজেএ এর প্রতিটা সদস্য মর্মাহত ও বিক্ষুব্ধ।


বিএমজেএ নেতৃবৃন্দ এই ধরনের অসত্য মনগড়া, কাল্পনিক, মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এমন অসত্য বক্তব্যের জন্য সাংবাদিক কবির আহমেদ সোহেলকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে। অন্যথায় বিএমজেএ এর নেতৃবৃন্দ কবির সোহেলের এই মানহানিকর বক্তব্যের জন্য আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।বিজ্ঞপ্তি


No comments:

Post a Comment

Pages