কাজিরবাজার সেতুর লোহার ব্যারিকেড ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 18 June 2025

কাজিরবাজার সেতুর লোহার ব্যারিকেড ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক :
আধ্যাত্মিক নগরী সিলেটের দৃষ্টিনন্দন কাজিরবাজার সেতুর উত্তর প্রান্তে লোহার ব্যারিকেড ভেঙ্গে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।


বুধবার (১৮ জুন) গভীর রাতে লোহার ব্যারিকেডটি ভেঙ্গে পড়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।


ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায় কাজিরবাজার সেতুর দক্ষিণ ও উত্তর প্রান্তে বড় যানবাহন চলাচল না করতে লোহার ব্যারিকেড স্থাপন করা হয়।


বুধবার দিবাগত রাতের কোনো এক সময় জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন ব্রিজের সম্মুখের লোহার ব্যারিকেড ভেঙ্গে পড়ে। এতে জিতু মিয়ার পয়েন্টর পঞ্চমমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


ট্রাফিকপুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় লোহার ব্যারিকেডটি দুই পাইপের দুর্বল জোড়ার স্থলে ভেঙ্গে যায়। কর্তৃপক্ষ টেকসইভাবে কাজটা করলে সহজে ভাঙ্গা সম্ভব নয় বলে জানান।


এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন- বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংস্কার করা হবে বলে জানান।


প্রসঙ্গঃ ২০০৫ সালে ক্বীনব্রিজের সন্নিকটে কাজীরবাজার সেতুর নির্মাণ কাজ হাতে নেওয়া হয়। প্রায় ৩ বছর সেতুটির নির্মাণ কাজ বন্ধ ছিল। পুনরায় ২০১২ সালে সেতুর অসমাপ্ত কাজ সমাপ্ত কাজ শুরু হয়। ২০১৫ সালে এপ্রোচ সড়কসহ সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। ৪-লেন বিশিষ্ট সেতুটি নির্মিত হওয়ায় সুরমা নদীর দুই পারের শহরের সড়ক যোগাযোগের সকল অসুবিধা দূরীভূত হয়ে নতুন দিগন্তের সূচনা করে। সেতুটির দৈর্ঘ্য ৩৯১.০০ মিটার, প্রস্থ ১৮.৯০ মিটার

স্প্যান ১০টি (পিসি গার্ডার সেতু) সেতুটি নির্মাণে ব্যয় হয় ১৮৯ কোটি টাকা।


No comments:

Post a Comment

Pages