সময় ডেস্ক : সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। সেখানে সকলের সমঅধিকার সংরক্ষিত থাকবে, রক্ষা পাবে জনগণের পূর্ণঅধিকার। সাম্য ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ২৪ এর জুলাই বিপ্লব নতুন প্রজন্মকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে, দিয়েছে নতুন পথের সন্ধান।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন- যাদের জন্য জুলাই আন্দোলন সফল হয়েছে তাদেরকে অনেকে স্বীকার করতে চান না। যারা ফ্যাসিস্টের ধূসর তাদের ছাঁড় দেয়া হবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই সেখানে ফ্যাসিস্টের উত্থান আর যাতে না হয়। জনসাধারণের স্বার্থে চিকিৎসাসহ প্রতিটা দপ্তরে যাথাযথ্য কাজ করতে হবে। সেটা কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন- যারা রাষ্ট্রকে জিম্মি করেছিলো আপনারা দেখেছেন তাদের কি হয়েছে। মাদকের নিয়ন্ত্রণে প্রতিটা উপজেলায় একটা মাদক নিয়ন্ত্রণ অফিসের অত্যান্ত প্রয়োজন। সেটির জন্য তিনি কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা সড়কে নেমে এসে ছিলেন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ছাত্র আন্দোলন আমাদের বিপ্লবী হতে শেখায়। যারা নিরব ছিলেন তাদের কারনে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অন্যায়কারীদের প্রশ্রয় না দিয়ে সবাইকে প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। দেশকে ভালোবাসতে হবে। জন আকাঙ্ক্ষা তখনই পূর্ণতা পাবে। যা কিছু হয় তা আল্লাহতালার পক্ষ থেকে হয়, পরবর্তীতও হবে।
তিনি দেশপ্রেমের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান,দক্ষিণ থানার ওসি (তদন্ত) মারফত আলী, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক,মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খাঁন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সহ-সভাপতি সাহেদ আহমদ শান্ত, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, সদস্য জাবেদ এমরান, সাংবাদিক সানোয়ার আলী, ইসলামী আন্দোলন দক্ষিণ সুরমা উপজেলা সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সুলতান আহমদ, প্রমুখ।

No comments:
Post a Comment