এসোসিয়েশনের অফিসিয়াল প্যাডে এতে স্বাক্ষর করেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান।
মোহিদ হোসেনকে আহ্বায়ক (দৈনিক একাত্তরের কথা) ও আশরাফুল ইসলাম ইমরানকে সদস্য সচিব (দৈনিক শুভ প্রতিদিন) করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিকে জেলা, মহানগর বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
কেন্দ্রীয় কমিটির নির্দেশ বাস্তবায়নে ইতিমধ্যে সিলেট বিভাগীয় অন্তর্বর্তীকালীন কমিটি চার জেলার মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বাকি দুই জেলার কমিটি কিছু দিনের মধ্যে গঠিত হবে।
এর-ই মধ্যে সিলেটে কর্মরত সাংবাদিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি সাংবাদিকদের কল্যাণে ও মান উন্নানয়নে নানা উদ্যোগ গ্রহণ করে।
তার-ই ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ১৪ জুন সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঈদ আনন্দন ভ্রমণ সম্পন্ন করেছে। আগামী ২৯ জুন শতাধিক সাংবাদিকদের অংশগ্রহণে মাল্টিমিডিয়া জার্নালিজম এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। দক্ষ সংবাদিক গড়ে তুলতে চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার আক্তার হাবিব ও প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান হাতে-কলমে প্রশিক্ষণ দিবেন। চলছে রেজিস্ট্রেশন কার্যক্রমসহ আনুষঙ্গিক কাজ।
যে সরকার ক্ষমতায় যায় সংবাদমাধ্যমের মুষ্টি কিছু মুড়ল দাবিদার সে সরকারের নিজস্ব লোক বনে কৌশলে ফায়দা নেন। তাদের তেল মালিশে বিএমজেএ বাঁধা প্রদান করতে পারে এমনটি দিনের ঘুমে স্বপ্নে দেখছেন। নতুন সংগঠনের মহৎ ধারাবাহিক কাজ দেখে কুচক্রী মহলের গাত্রদাহ হাওয়ায় তারা হিংসার বশীভূত হয়ে প্রশাসনসহ নানা মাধ্যমে নিজেদের সিলেটের একমাত্র সাংবাদিক পরিচয় দিয়ে বিএমজেএ এর বিরুদ্ধে কোনো এক রাজনৈতিক গুষ্টির এজেন্ডা বাস্তবায়নে চক্রান্ত করে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন।
বিষয়টি বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির দৃষ্টিগোচর হওয়ায় সংগঠনের সদস্যবৃন্দ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপপ্রচারকারীরা সংশোধিত না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা হুশিয়ারি দেন। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment