সময় ডেস্ক : ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সম্ভবত তাকে গ্রীসে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি মিডিয়া নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। যার পাশে দুটি যুদ্ধবিমান রয়েছে। তাকে ইসরায়েলের বাহিরে অন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি গ্রীসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাতভর রাজধানী তেহেরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের আমর্ড ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল আনবিয়ান হেডকোয়াটার্সের কমান্ডার মেজর জেনারেল গোলামালি রশিসহ আর একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।
সূত্র : ইরনা

No comments:
Post a Comment