প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক সিলেট বাণীর প্রধান ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে মো. রেজাউর রহমান রনি নিখোঁজ রয়েছে।
সে গত শুক্রবার (৯ মে) রাতে কাউকে কিছু না বলে বসতবাড়ি থেকে বেরিয়ে যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
জানা যায়, রনি একজন মানসিক ভারসাম্যহীন। নগরীর ৬৩নং মেন্দিবাগের বাসিন্দা সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে। তার বয়স ২৭ বছর।
যদি কোনো হৃদয়বান ব্যাক্তি রনির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
যোগাযোগের নাম্বার ০১৭১১-৪৪৫৩৫৩।

No comments:
Post a Comment