পাকিস্তানে ভারতের মিসাইল হামলা, ঘটেছে প্রাণহানি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 6 May 2025

পাকিস্তানে ভারতের মিসাইল হামলা, ঘটেছে প্রাণহানি


সময় ডেস্ক :
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার বিষয়টি পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছে। এ ঘটনায় এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে বলেও দাবি করছে ইসলামাবাদ।


বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


পাকিস্তানের বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি জানান,ভারত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা কোটলি, মুজাফফরবাদ ও ভাওয়ালালপুরে আঘাত হানে।


এই কর্মকর্তার দাবি, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে এবং ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে বাধা দেয়।


No comments:

Post a Comment

Pages