সময় ডেস্ক : নির্মাণ শিল্পে খ্যাতনামা ব্যান্ড ক্রাউন সিমেন্ট কোম্পানির ওজন জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সিলেটের একজন ইনভেস্টার এবং আমেরিকা প্রবাসী।
গত ১০ এপ্রিল সিলেট আদালতে মামলা দায়ের করেন নগরীর লামাবাজার, বিলপাড় এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম চৌধুরী। যার মামলা নং শাহপরান রহঃ সি.আর ১৭৯/২০২৫।
মামলা সূত্রে জানা গেছে, বিল্ডিংয়ের কাজের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে প্রথম ধাপে ৩৮০০ বস্তা সিমেন্ট এবং দ্বিতীয় ধাপে ২০০০ বস্তা সিমেন্ট মোট ৫৮০০ বস্তা ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে ক্রয় করেন হাফিজুল ইসলাম চৌধুরী।
দ্বিতীয় ধাপে সিমেন্ট কিনার পর তার সন্দেহ হলে সিমেন্টের ওজন মেপে দেখেন প্রতিটি ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ৩০০ গ্রাম সিমেন্ট কম। তিনি তাৎক্ষণিক ক্রাউন্ড সিমেন্ট কোম্পানির সিলেটে জেলা দায়িত্বশীল সেলস ম্যানেজার আলমাস ও সিলেট রিজিওনাল হেড এমদাদকে বিষয়টি অবগত করেন। বিষয়টি সাথে সাথে দেখার জন্য বললে তখন ক্রাউন সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন এসে মেপে দেখেন কোন কোন বস্তায় ৩৩০ গ্রামের থেকেও বেশি কম। শাওন হেড অফিসের সাথে যোগাযোগ করে হাফিজুল ইসলাম চৌধুরীকে জানায় হেড অফিস থেকে লোক আসবে এটা সমাধান করার জন্য। পরের দিন হাফিজুল ইসলাম চৌধুরীর বাসায় কোম্পানির লোক যান এবং তারা ২০ বস্তা সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি দেন। হাফিজুল ইসলাম চৌধুরী বৃহত্তর সিলেটবাসীর স্বার্থে তিনি ২০ বস্তা নিতে রাজি হননি।
হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের এত বড় একটা কোম্পানি হয়ে যদি ভোক্তাকে ওজনে কারচুপির মাধ্যমে প্রতারণা করে তখন বিদেশ থেকে ইনভেস্টাররা দেশে এসে ইনভেস্ট করতে ভয় পাবে।
আর যাতে ক্রাউন্ট সিমেন্ট কোম্পানির মাধ্যমে দেশের মানুষ প্রতারিত না হয় এবং আমি ক্ষতিপূরণের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

No comments:
Post a Comment