সিলেট টেস্টে দুর্বল জিম্বাবুয়ের ঝড়ে কুপোকাত বাংলাদেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 20 April 2025

সিলেট টেস্টে দুর্বল জিম্বাবুয়ের ঝড়ে কুপোকাত বাংলাদেশ


জাবেদ এমরান :
ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৬১ ওভার খেলে দিনের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও সুবিধা করতে পারেনি টাইগাররা। দুর্বল জিম্বাবুয়ের ঝড়ে প্রথমদিনে কুপোকাত হতে হয় বাংলাদেশকে। ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।


রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদশের বোলাররা খুব একটা ভাবাতে পারেননি জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেনকে। এখন পর্যন্ত চার জন বোলার ব‍্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু হাসান মাহমুদ, নাহিদ রানারা কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেননি। বেনেট ৩৭ বলে ৪০ ও কারেনকে ৪৯ বলে ১৭ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিন সকালে ফের ব্যাটিংয়ে নামবেন।  


এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটিতে বাংলাদেশের শুরুটা ছিল সতর্ক। শুরুটা ধীরে সুস্থে করলেও ইনিংস বড় করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর পরপর দুই ওপেনারকে ফেরান ভিক্টর নিয়াউচি। সাদমান ১২ ও জয় ১৪ রানে বিদায় নেন। এরপর শান্ত ও মুমিনুল হক মিলে লাঞ্চ পর্যন্ত চালিয়ে যান ইনিংস। দ্বিতীয় সেশনে দুজনের জুটি দাঁড়ায় ৬৬ রানে। 


তবে শান্ত ৪০ রান করে মুজারাবানির বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একে একে ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনে। মুশফিক (৪), মিরাজ (১), তাইজুল (৩) ব্যর্থ হন। মুমিনুল ফিফটি তুলে নিলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১০৫ বলে ৫৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে জাকের আলি অনিক (২৮) কিছুটা লড়াই করেন, হাসান মাহমুদ (১৯) ও নাহিদ রানার (০) বিদায়ের মধ্য দিয়ে ৭০ ওভারেই থামে বাংলাদেশের ইনিংস।


জিম্বাবুয়ের পক্ষে দারুণ বোলিং করেছেন ব্লেসিং মুজারাবানি ও মাসাকাদজা, দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। নিয়াউচি ও মাধেভেরের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।


প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ প্রথম ইনিংস : ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ০/৩৭, মুজারাবানি ৩/৫০, নিয়াউচি ২/৭৪, মাধেভেরে ২/২, মাসাকাদজা ৩/২১)।


জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ০/১৬, নাহিদ ০/২১, খালেদ ০/১১, মিরাজ ০/১০)।

No comments:

Post a Comment

Pages