প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের বাগবাড়ীস্থ একতা ৩৮৫ নং বাসার বাসিন্দা মাওলানা শফিক খানের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী রাহিমা খানমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে তিনি দাবী করে সংবাদমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন।
তিনি তার বক্তব্যে বলেন, বিভিন্ন গণমাধ্যমে একটি ষড়যন্ত্রকারীমহল মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে যে তথ্য দেওয়া হয়েছে সেই আমি যুক্তরাজ্যে লোক পাঠানোর নামে মানুষের সাথে প্রতারণা করেছি। এমন তথ্য সঠিক নয়। আমি নিয়ম অনুসারে যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানী থেকে স্পন্সরশিপ লেটার দিয়ে অনেকের যুক্তরাজ্যে ভিসার জন্য আবেদন করি।
সেই আবেদনগুলো থেকে অনেকের ভিসা হয়েছে, আবার অনেকের ভিসা হয় নি। যাদের ভিসা হয় নি তাদের সাথে আমার সবধরনের যোগাযোগ আছে এবং চুক্তি অনুসারে যে ভাবে কথা হয়েছে সেই ভাবে কাজ চলছে।
এখানে কোনো প্রতারণার সুযোগ নেই। আর যে কোম্পানীর কথা বলা হয়েছে, যাদের নাম ব্যবহার করা হয়েছে সংবাদে তা সম্পন্ন মিথ্যা কারণ এই কোম্পানীতে আমি এখনো কর্মরত আছি, আমি কাজ করছি। প্রয়োজনে তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।
তিনি সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে আরো বলেন, সংবাদে কেসওয়ার্কার মোহাম্মদ আব্বাস খাঁন বিভিন্নভাবে হয়রানী করছেন। আমি সহজ ভাবে মানুষকে সবকিছু বুঝানোর চেষ্টা করি। তিনি কয়েক বার আমাকে হুমকিও দিয়েছেন, এমনকি পুলিশের ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে আমাকে হয়রানী করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। যার প্রমাণ হিসেবে তার ভয়েস রেকর্ড আমার কাছে আছে। বিষয়টি সম্পূর্ণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
আমি অনুরোধ করবো, সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য। অনুগ্রহ করে সঠিক তথ্য জেনে সংবাদ উপস্থাপন করবেন। উপরোক্ত সকল বক্তব্যের প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে। সংবাদ মাধ্যম চাইলে আমি প্রেরণ করতে পারবো।

No comments:
Post a Comment